বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা গাঁজাসেবীর কামড়ে ২ যুবক আহত, বিশাল গাঁজা গাছসহ গ্রেপ্তার দেশে পেপ্যাল ও পেওনিয়ার চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক হোয়াটসঅ্যাপের কল ফিচারে আসছে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে যেসব সুবিধা স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ বহালের দাবি জামায়াতের পুলিশের বাধায় হবিগঞ্জের পথে সড়কে বসে পড়লেন এনসিপির নেতারা জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন

দুবাই পুলিশের হাতে ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ০৬:১০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ০৬:১০:৪৯ অপরাহ্ন
দুবাই পুলিশের হাতে ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর

দুর্নীতি ও পাসপোর্ট জালিয়াতির মামলায় পলাতক পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সেখানকার পুলিশ তাকে আটক করে। বর্তমানে তাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলছে।
 

রোববার (১৪ জুন) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাবেক এই পুলিশ প্রধানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। একইসঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক ঊর্ধ্বতন কর্মকর্তাও এই তথ্যের সত্যতা স্বীকার করেছেন।
 

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরই দুর্নীতিগ্রস্ত এই সাবেক আইজিপিকে ধরতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হয়। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) আবেদনের প্রেক্ষিতে ২০২৫ সালের ১০ এপ্রিল বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল ইন্টারপোল।
 

এই নোটিশের সূত্র ধরেই গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ই-মেইল করে বাংলাদেশ সরকারকে গ্রেপ্তারের খবরটি জানায়। বর্তমানে তিনি সেখানকার পুলিশের হেফাজতে রয়েছেন।
 

ইউএইর আইন অনুযায়ী আটকের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিকভাবে আসামিকে হস্তান্তরের প্রস্তাব (এক্সট্রাডিশন রিকোয়েস্ট) পাঠাতে হয়। সেই প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে বলে জানান মন্ত্রী।
 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুদকের সমন্বয়ে বেনজীরকে ফিরিয়ে আনার সব নথিপত্র এবং গ্রেপ্তারি পরোয়ানা দ্রুততম সময়ের মধ্যে আবুধাবিতে পাঠানো হচ্ছে। এই সফলতাকে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার এবং আইনের শাসন প্রতিষ্ঠার একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
 

উল্লেখ্য, তথ্য গোপন করে ভুয়া পরিচয়ে পাসপোর্ট তৈরির অভিযোগে ২০২৪ সালের ১৪ অক্টোবর বেনজীর আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলাতেই মূলত তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
 

মামলার এজাহার অনুযায়ী, ২০১০ সাল থেকে শুরু করে আইজিপি হওয়া পর্যন্ত বেনজীর আহমেদ নিজের সরকারি পরিচয় গোপন করেছিলেন। তিনি পুলিশ, র‍্যাব এবং ডিএমপির শীর্ষ পদে থেকেও পাসপোর্টের আবেদনে পেশার ঘরে ‘প্রাইভেট সার্ভিস’ বা বেসরকারি চাকরিজীবী উল্লেখ করে প্রতারণার আশ্রয় নেন।
 

এমনকি ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভাগীয় অনাপত্তিপত্র (এনওসি) ছাড়াই সাধারণ ই-পাসপোর্ট সংগ্রহ করেছিলেন তিনি। এই চরম অনিয়মে তাকে সহযোগিতা করায় পাসপোর্ট অধিদপ্তরের আরও চার কর্মকর্তাকেও আসামি করা হয়েছে।
 

জানা গেছে, বর্তমানে বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও পাসপোর্ট জালিয়াতিসহ মোট ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে অবৈধ সম্পদ অর্জনের মামলার চার্জশিটও দাখিল করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা

শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা