শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

কুয়াকাটায় তরুণীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল পর্যটকের

  • আপলোড সময় : ০১-০৬-২০২৬ ০৪:৫৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০৫:৩০:২২ অপরাহ্ন
কুয়াকাটায় তরুণীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল পর্যটকের
পটুয়াখালীর কুয়াকাটায় ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় এক তরুণ পর্যটক নিহত হয়েছেন। রাস্তা পার হওয়া এক পথচারী তরুণীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
 
​সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার মেরিন ড্রাইভ সড়কের মাঝিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
​নিহত ওই পর্যটকের নাম মো. জিসান (১৭)। তিনি শরীয়তপুর জেলার পালং থানা এলাকার আমির হোসেনের ছেলে।
 
​জানা গেছে, সকালে জিসান তার বন্ধু রাব্বি ও আবির আহমেদকে নিয়ে একটি মোটরসাইকেলে করে শরীয়তপুর থেকে কুয়াকাটায় বেড়াতে আসেন। মেরিন ড্রাইভ সড়ক দিয়ে তারা পর্যটনকেন্দ্র লেম্বুরবনের দিকে যাচ্ছিলেন।
 
​মাঝিবাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ এক তরুণী রাস্তা পার হওয়ার জন্য তাদের সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি দ্রুত ঘোরাতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
 
​একপর্যায়ে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে জিসানসহ অন্তত চারজন গুরুতর আহত হন।
 
​দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন।
 
​এ বিষয়ে মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ হাওলাদার জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি