শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন শিগগিরই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প ৬ দফা দাবিতে শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের লংমার্চ শুরু মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

পবিত্র হজ শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ১২:০৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ১২:০৪:৪৯ অপরাহ্ন
পবিত্র হজ শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। প্রথম ফিরতি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন ৪১৯ জন হাজি।
 
​শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা বিমানবন্দরে অবতরণ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
 
​জানা যায়, সৌদি আরবের স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড়াল দেয় সাউদিয়া এয়ারলাইন্সের ‘এসভি ৫৮০৬’ ফ্লাইটটি।
 
​সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফিরতি ফ্লাইটের প্রথম দিনেই ১৩টি ফ্লাইটের শিডিউল রয়েছে। এসব ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফেরার কথা রয়েছে।
 
​চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। এর মধ্যে হজে গিয়ে এখন পর্যন্ত ৩১ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।
 
​এর আগে, গত ১৭ এপ্রিল ঢাকা থেকে হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর টানা এক মাসের বেশি সময় ধরে চলা এই যাত্রার শেষ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছায় গত ২১ মে।
 
​সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দাবি, সার্বিক প্রস্তুতি ও সুষ্ঠু সমন্বয়ের কারণে এবার কোনো বড় ধরনের জটিলতা ছাড়াই নিবন্ধিত সব হজযাত্রী সৌদি আরবে যেতে পেরেছেন। হজের আনুষ্ঠানিকতা শেষে এখন তারা পর্যায়ক্রমে দেশে ফিরছেন।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক