বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পাশে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য কারাগারে দেশে প্রথমবারের মতো আসছে ইলেকট্রিক ট্রেন নিখোঁজের সাত দিন পর ডোবা থেকে শিশুর টুকরো করা লাশ উদ্ধার এশিয়ান গেমসে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিন ছুটির সুযোগ, কীভাবে পাবেন বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের মানবতাবিরোধী অপরাধের রায়ের পর সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের, আরাফাত ও সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ নিয়ে সরকার কিছুই জানে না: এলজিআরডি প্রতিমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনেই ইউপি ভোট, শিক্ষক ও অভিভাবকদের উদ্বেগ প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ-বিভ্রাট, পল্লী বিদ্যুতের জিএমকে স্ট্যান্ড রিলিজ টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ কমলনগরে সড়ক ধসে হাজারো মানুষের দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বর্ডার গার্ড স্কুলে পরিচ্ছন্নতা অভিযান ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ৮০ উপজেলা মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা

প্রধানমন্ত্রীর অসন্তোষের পর তৎপরতা, হাতিরঝিল লেক পরিষ্কারে নামল রাজউক

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ১১:৪৮:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ১১:৪৮:২১ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর অসন্তোষের পর তৎপরতা, হাতিরঝিল লেক পরিষ্কারে নামল রাজউক
রাজধানীর বিভিন্ন সড়কে কোরবানির বর্জ্য ও ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জেরে টনক নড়েছে কর্তৃপক্ষের। এরই অংশ হিসেবে এবার হাতিরঝিলের দৃষ্টিনন্দন লেক পরিষ্কারের উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
 
​শনিবার (৩০ মে) সকালে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
​তিনি জানান, ঈদুল আজহার পরের দিন রাজধানীর বিভিন্ন এলাকার বর্জ্য অপসারণ কার্যক্রম স্বশরীরে পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী।
 
​এ সময় তিনি হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখেন।
​পরিদর্শনকালে বিভিন্ন সড়কে কোরবানির পশুর বর্জ্য এবং আগে থেকে জমে থাকা ময়লার স্তূপ দেখতে পান প্রধানমন্ত্রী।
 
​দায়িত্বে এমন চরম অবহেলার কারণে তাৎক্ষণিকভাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপসচিব) সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।
 
​উপ-প্রেসসচিব আরও জানান, প্রধানমন্ত্রীর এমন কড়া বার্তার পরই মূলত সংস্থাগুলোর কার্যক্রমে গতি এসেছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে হাতিরঝিল লেক এলাকার সৌন্দর্য ফেরাতে এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে রাজউক।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক

দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক