শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, দীর্ঘ যানজটে ভোগান্তি বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার

বাংলাদেশে ঢুকতে ভারতীয় সীমান্তে হঠাৎ শত শত মানুষের ভিড়

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৩:৩৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৩:৩৫:০৭ অপরাহ্ন
বাংলাদেশে ঢুকতে ভারতীয় সীমান্তে হঠাৎ শত শত মানুষের ভিড়

ভারতের পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাসকারীদের জন্য ‘হোল্ডিং সেন্টার’ চালুর ঘোষণার পর হঠাৎ করেই পাল্টে গেছে সীমান্ত পরিস্থিতি। ধরপাকড় এড়াতে এবার স্বেচ্ছায় দেশে ফিরে আসতে উত্তর ২৪ পরগনার বিভিন্ন সীমান্তে ভিড় জমাচ্ছেন শত শত অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক।
 

মঙ্গলবার (২৬ মে) উত্তর ২৪ পরগনার হাকিমপুর চেকপয়েন্টসহ বিভিন্ন সীমান্ত এলাকার সরেজমিন চিত্রের বরাত দিয়ে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
 

জানা গেছে, গত রোববার পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে অবৈধভাবে থাকা বাংলাদেশি ও রোহিঙ্গাদের জন্য হোল্ডিং সেন্টার চালুর ঘোষণা দেন। এরপর সোমবারের মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় এসব সেন্টার পুরোদমে চালু হয়ে যায়।
 

এমনকি কার্যক্রম শুরুর প্রথম দিনেই ১২ জন বাংলাদেশিকে আটক করে হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে স্থানীয় প্রশাসন। মূলত এই ধরপাকড় শুরুর পরই অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 

মঙ্গলবার সকাল থেকেই উত্তর ২৪ পরগনার হাকিমপুর থানার বিঠারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চেকপয়েন্টে মানুষের দীর্ঘ লাইন চোখে পড়ে। দালালদের মাধ্যমে বা অবৈধভাবে যারা ভারতে গিয়েছিলেন, তারাই এখন মরিয়া হয়ে দেশে ফেরার চেষ্টা করছেন।
 

স্থানীয় প্রশাসনের তথ্যমতে, এদিন নারী ও শিশুসহ অন্তত ৬০০ বাংলাদেশি নাগরিক শুধু হাকিমপুর সীমান্তেই জড়ো হন। এর আগে এসআইআর (SIR) প্রক্রিয়া শুরুর সময়ও সীমান্তে এমন ভিড় ও দেশে ফেরার হিড়িক দেখা গিয়েছিল।
 

সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, অবৈধদের শনাক্ত করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এরপর কোনো আইনি প্রক্রিয়ায় না গিয়ে সরাসরি বিএসএফের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হবে।
 

সরাসরি এমন শাস্তির ঘোষণার কারণেই মূলত অনুপ্রবেশকারীদের মধ্যে আতঙ্ক বহুগুণ বেড়ে গেছে। ঝুঁকি এড়াতে তারা দলে দলে সীমান্তের দিকে ছুটছেন।
 

উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে অবৈধ বাংলাদেশিদের ‘ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট’ করার কড়া প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্ষমতায় আসার মাত্র ২০ দিনের মাথায় কেন্দ্রীয় সরকারের নির্দেশনা মেনে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নেই মাঠে নেমেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা