বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘জালিয়াতি’ করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া ৩ উপসচিবকে ওএসডি বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপের সেটিংস, আসছে নতুন ডিজাইন পাকিস্তানে স্বাস্থ্যকেন্দ্রের অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৮ নকল করতে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুষি, হবিগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচনায় আসা সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ নেতানিয়াহুর দলের বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোট শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত জয়-পুতুল সংশ্লিষ্ট সিআরআইয়ের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৬৪ আওয়ামী লীগের পতন হলেও দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই শেষ হয়নি: নাহিদ ইসলাম রমজানের আগে বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী ক্রসফায়ার বিতর্কের পর আইজিপি পদে পরিবর্তনের আলোচনা মুরাদনগর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মালেশিয়ায় ৩৬ বাংলাদেশিসহ ১৩০ শ্রমিকের আর্তনাদ বিজয়পুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল ও মদ জব্দ সাজেকের পরিস্থিতি নিয়ে হেডম্যান-কারবারীদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপিপুত্রের ৩ দিনের রিমান্ড মির্জাগঞ্জে গাছের নিচে চাপা পড়ে ছাত্রদল নেতার মৃত্যু যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দুই দিনের কর্মসূচি ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোট শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত

  • আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৮:৩৩:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৮:৩৩:০১ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোট শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 

ঠাকুরগাঁও সদর, ভুল্লী ও রুহিয়া নিয়ে গঠিত এ আসনে জাতীয় নির্বাচনের আট মাসের মাথায় আবারও ভোট দিচ্ছেন ভোটাররা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আসনটি শূন্য হলে উপনির্বাচনের আয়োজন করা হয়।
 

নির্বাচন উপলক্ষে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়।
 

উপনির্বাচন ঘিরে ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ছাড়াও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
 

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। সেলটি ভোটকেন্দ্র, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটগ্রহণের ব্যবস্থাপনা নিয়মিত পর্যবেক্ষণ করবে।
 

ইসির পক্ষ থেকে নির্বাচন নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলেও জানানো হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, গত ২০ আগস্ট ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। সেই শূন্য আসনেই বৃহস্পতিবার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
‘জালিয়াতি’ করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া ৩ উপসচিবকে ওএসডি

‘জালিয়াতি’ করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া ৩ উপসচিবকে ওএসডি