ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোট শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৮:৩৩:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৮:৩৩:০১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 

ঠাকুরগাঁও সদর, ভুল্লী ও রুহিয়া নিয়ে গঠিত এ আসনে জাতীয় নির্বাচনের আট মাসের মাথায় আবারও ভোট দিচ্ছেন ভোটাররা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আসনটি শূন্য হলে উপনির্বাচনের আয়োজন করা হয়।
 

নির্বাচন উপলক্ষে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়।
 

উপনির্বাচন ঘিরে ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ছাড়াও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
 

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। সেলটি ভোটকেন্দ্র, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটগ্রহণের ব্যবস্থাপনা নিয়মিত পর্যবেক্ষণ করবে।
 

ইসির পক্ষ থেকে নির্বাচন নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলেও জানানো হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, গত ২০ আগস্ট ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। সেই শূন্য আসনেই বৃহস্পতিবার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com