শনিবার (২৪ অক্টোবর) ভোরে এই ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান গণমাধ্যমের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, গুলির সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। ফলে তিনি সম্পূর্ণ অক্ষত রয়েছেন এবং তার কোনো শারীরিক ক্ষতি হয়নি।
তবে কী কারণে বা কাদের ইন্ধনে এই গুলির ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। এই হামলার পেছনে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধ রয়েছে কি না, সে বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
