মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে দুর্বৃত্তদের গুলি

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ১০:২২:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ১০:২২:৫৫ পূর্বাহ্ন
রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
 
​শনিবার (২৪ অক্টোবর) ভোরে এই ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান গণমাধ্যমের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
​পুলিশ জানিয়েছে, গুলির সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। ফলে তিনি সম্পূর্ণ অক্ষত রয়েছেন এবং তার কোনো শারীরিক ক্ষতি হয়নি।
​তবে কী কারণে বা কাদের ইন্ধনে এই গুলির ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। এই হামলার পেছনে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধ রয়েছে কি না, সে বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com