বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’ সৌদিতে সেনা মোতায়েনের অনুমতি চেয়ে তুর্কি পার্লামেন্টে প্রস্তাব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার পূজা শেষ হতেই দেশে কমল স্বর্ণের দাম 'ভয়াবহ চক্রান্ত থেকে বেঁচে গেছি', পদত্যাগের পর ইশরাক হোসেনের স্ট্যাটাস নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা

সৌদিতে সেনা মোতায়েনের অনুমতি চেয়ে তুর্কি পার্লামেন্টে প্রস্তাব

  • আপলোড সময় : ২২-১০-২০২৬ ১২:৩৯:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৬ ১২:৩৯:৩৫ অপরাহ্ন
সৌদিতে সেনা মোতায়েনের অনুমতি চেয়ে তুর্কি পার্লামেন্টে প্রস্তাব
সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র আওতায় সৌদি আরবে সামরিক সদস্য মোতায়েনের অনুমতি চেয়ে পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে তুরস্কের সরকার।
 
​বুধবার (২১ অক্টোবর) তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির এক আইনপ্রণেতা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
​গত আগস্টে দেশ তিনটির মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। মঙ্গলবার চুক্তি অনুমোদনের বিল তুরস্কের পার্লামেন্টে জমা দেওয়া হয়েছে। বিলটি পাস হওয়ার পর পরই সেনা মোতায়েনের এই প্রস্তাবটি পার্লামেন্টে পাঠানো হবে বলে জানা গেছে। হুথিদের হামলার মুখে সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক পারস্পরিক প্রতিরক্ষা জোরদার করতেই এই পদক্ষেপ নিচ্ছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী তুরস্ক।
 
​একে পার্টির ওই আইনপ্রণেতা জানান, এই চুক্তির আওতায় মোতায়েন করা কোনো তুর্কি সেনা আক্রমণাত্মক সামরিক অভিযানে অংশ নেবে না। প্রাথমিকভাবে আকাশ প্রতিরক্ষা, ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি এবং অন্যান্য প্রতিরক্ষামূলক সহায়তা দিতে কেবল কারিগরি কর্মী ও বিশেষজ্ঞদের সেখানে পাঠানো হবে।
 
​কর্মকর্তারা জানিয়েছেন, এই সামরিক জোটে তুরস্কের অবদান মূলত সামরিক সরঞ্জাম, গোয়েন্দা তথ্য বিনিময় ও অস্ত্রব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এছাড়াও, লোহিত সাগরে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটে যোগ দিতেও সম্মত হয়েছে আঙ্কারা।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’

এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’