মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জাবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আলোচনায় উন্নয়ন পরিকল্পনা পিএসসির সদস্য হলেন শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসা জাবি অধ্যাপক নির্বাসন শেষে নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায় ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরির সুযোগ দিচ্ছে ঢাকা কর কমিশনারের কার্যালয় পরীমনির জন্মদিনে উড়োজাহাজে এল শিউলি ফুল: কে পাঠালেন এই উপহার? পাঠ্যবইয়ে ‘দাঁড়িপাল্লা’ বিতর্কের পর এবার প্রাথমিক স্তরের বইয়ে ‘নৌকা’র ছবি নিয়ে তোলপাড় সেন্টমার্টিনে দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটক ভ্রমণের সুযোগ, বাড়ছে রাত্রিযাপনের অনুমতি চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়, চতুর্থ মেয়াদে ক্ষমতায় ফিরছেন তিনি ফেনীতে মানসিক ভারসাম্যহীন মেয়ের বটির কোপে মায়ের করুণ মৃত্যু স্বজনদের সম্পত্তির বিরোধে গোরস্থানে দাফনে বাধা, বাড়ির আঙিনায় বৃদ্ধের শেষ ঠিকানা ৭ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমার দাবি, এনায়েতুল্লাহ আব্বাসীকে লিগ্যাল নোটিশ জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘একটা স্নাইপার থাকলেই হতো’ মন্তব্যকারী সেই যুবক ৭ দিনের রিমান্ডে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, যান চলাচল বন্ধ আগামী ২০ বছর এআইয়ের কারণে বিশ্বজুড়ে অস্থিরতা থাকতে পারে: বিল গেটস মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে দুর্বৃত্তদের গুলি প্রধানমন্ত্রীর জাপান সফরে সই হতে পারে একাধিক সমঝোতা স্মারক ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে ৩ জনের প্রাণহানি, আহত ১৬

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: ১ হাজার টন বিস্ফোরকে তৈরি হলো ভূমিকম্প

  • আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৮:৫৮:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৮:৫৮:৩৬ অপরাহ্ন
লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: ১ হাজার টন বিস্ফোরকে তৈরি হলো ভূমিকম্প

দক্ষিণ লেবাননের ‘আলি তাহের’ শৈলশিরা অঞ্চলে হিজবুল্লাহর ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধ্বংস করতে শক্তিশালী বিস্ফোরক দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ দুটি সুড়ঙ্গ ধ্বংস করতে এক হাজার টনেরও বেশি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে তারা।
 

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) চালানো ইসরায়েলের এই হামলার তীব্রতা এতই বেশি ছিল যে লেবাননে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের সমতুল্য কম্পন অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই কম্পনের বিষয়টি নিশ্চিত করেছে।
 

আইডিএফের প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণের পর আকাশে এক বিশালাকার অগ্নিকুণ্ড জ্বলে ওঠে। শৈলশিরার ছয় কিলোমিটার পশ্চিমে অবস্থিত নাবাতিয়েহ শহরের অধিবাসী এবং ৪০ কিলোমিটার উত্তরের সাইদা শহরের বাসিন্দারাও এই প্রচণ্ড কম্পন অনুভব করেন। বিস্ফোরণের পর পুরো এলাকা কেঁপে উঠলে আতঙ্কে সাধারণ মানুষ ও শিশুরা বৈরুতের দিকে পালাতে শুরু করে, ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
 

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ দাবি করেছে, ধ্বংস করা ভূগর্ভস্থ ওই অবকাঠামোটির মধ্যে হিজবুল্লাহর ‘বদর ইউনিট’ পরিচালিত একটি কমান্ড সেন্টার ছিল। সেখান থেকে প্রচুর রকেট, ক্ষেপণাস্ত্র, ড্রোন, ট্যাংকবিধ্বংসী অস্ত্র ও বিপুল পরিমাণ মাইন উদ্ধার করা হয়েছে। দুই দশক ধরে ইরানের অর্থায়নে নির্মিত কৌশলগত এই ঘাঁটি ধ্বংসের মাধ্যমে ওই এলাকায় কাঙ্ক্ষিত ‘নিরাপত্তা অঞ্চল’ প্রতিষ্ঠার অভিযান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
 

গত মার্চ মাসে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর গত সপ্তাহে শৈলশিরাটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি সামরিক বাহিনী। পরবর্তীতে জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও লেবাননের প্রায় ৫ শতাংশ ভূখণ্ড বর্তমানে ইসরায়েলি দখলেই রয়ে গেছে। ভয়াবহ এই বিস্ফোরণের বিষয়ে হিজবুল্লাহ বা লেবানন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ৩৬২ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩৯৫ জন নারী ও ২৫৯ জন শিশু রয়েছে। অন্যদিকে ইসরায়েল নিশ্চিত করেছে যে সংঘাতে তাদের ৪০ জন সেনা ও চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতির সঙ্গে জাবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আলোচনায় উন্নয়ন পরিকল্পনা

রাষ্ট্রপতির সঙ্গে জাবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আলোচনায় উন্নয়ন পরিকল্পনা