ওমানে সমুদ্রে গোসল করতে নেমে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ১১:২২:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ১১:২২:৪৮ পূর্বাহ্ন

ওমানে বন্ধুদের সঙ্গে সমুদ্রে গোসল করতে নেমে আলিফ মজুমদার নামের এক প্রবাসী বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজের পর সমুদ্রের তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই যুবক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা।
 

বুধবার (১৭ জুন) ওমানের একটি সমুদ্রসৈকত থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। এর আগে গত মঙ্গলবার বিকেলে গোসলে নেমে তিনি নিখোঁজ হন। নিহত যুবকের পরিচিতজন ও স্থানীয় প্রবাসীদের সূত্রে এসব তথ্য জানা গেছে।
 

জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করতে নেমে হঠাৎ নিখোঁজ হন আলিফ। এরপর সঙ্গীরা ব্যাপক খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
 

পরবর্তীতে বুধবার সমুদ্রতীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন দেখতে পাননি উদ্ধারকারীরা।
 

সংশ্লিষ্টদের ধারণা, পানিতে ডুবেই এই প্রবাসীর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে ওমান কর্তৃপক্ষ।
 

বর্তমানে নিহত বাংলাদেশির মরদেহ রয়্যাল ওমান পুলিশের হেফাজতে রাখা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও তদন্ত শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
 

প্রসঙ্গগত, নিহত আলিফ মজুমদার সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে বেশ পরিচিত মুখ ছিলেন। প্রবাস জীবনের নানা সুখ-দুঃখ, সংগ্রাম ও অভিজ্ঞতার কথা তিনি নিয়মিত ভিডিওর মাধ্যমে অনুসারীদের সঙ্গে ভাগ করে নিতেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]