দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগাবে সরকার, কর্মসূচির সফল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০৩:২৫:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০৩:২৫:১০ অপরাহ্ন
সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
 
​শনিবার (৬ জুন) বিশ্ব পরিবেশ দিবস ও জলবায়ু বার্তা সংক্রান্ত এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।
 
​সংশ্লিষ্টরা জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর এক বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আগামী সপ্তাহে চট্টগ্রাম থেকে এই মেগা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
 
​বৈঠকে শুধু গাছ লাগানোই নয়, বরং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেওয়া বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 
​এ সময় পরিবেশ ও বনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
​এদিকে, একই দিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
 
​ওই বৈঠকে কীভাবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে দেশের মাটিতেই স্বল্প খরচে মানসম্মত অ্যাম্বুলেন্স তৈরি করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা ও রূপরেখা নিয়ে কথা বলেন সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

অফিস : সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]