লেবাননে হিজবুল্লাহর গোলার আঘাতে ইসরায়েলি সেনা নিহত

আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ১২:৫৬:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০১:০৪:২০ অপরাহ্ন

যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননের দক্ষিণাঞ্চলে থামছে না সংঘাত। এবার সেখানে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গোলার আঘাতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাতে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী।
 

নিহত ওই সেনার নাম স্টাফ সার্জেন্ট নেগেভ দাগান (২০)। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর প্রথম সারির ইনফ্যান্ট্রি ফোর্স ‘গোলানি ব্রিগেড’-এর ১২ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ইসরায়েলের দেকেল এলাকায়।
 

গত মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি সই হয়। তবে বাস্তবে এই চুক্তির পুরোপুরি বাস্তবায়ন দেখা যায়নি। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘরবাড়ি ধ্বংস ও হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখার খবরে নতুন করে উত্তেজনা ছড়ায়। এর জবাবে হিজবুল্লাহও পাল্টা আক্রমণ শুরু করে।
 

জানা গেছে, যুদ্ধবিরতির পরও লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের নিশানা করে ফাইবার অপটিক যুক্ত ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এসব অত্যাধুনিক ড্রোন প্রতিহত করার মতো কার্যকর প্রযুক্তি না থাকায় নিয়মিতই হামলার মুখে পড়ছেন ইসরায়েলি সেনারা। এসব হামলার রেশ কাটতে না কাটতেই এবার গোলার আঘাতে সেনানিহতের ঘটনা ঘটল।
 

পরিসংখ্যান বলছে, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ নিয়ে মোট ছয়জন ইসরায়েলি সেনা প্রাণ হারালেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

অফিস : সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]