বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করল ছাত্রশিবির

আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৬:৪৪:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৬:৩৫:৪৩ পূর্বাহ্ন
৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ উপলক্ষে আগামীকাল (১৬ ডিসেম্বর) সংগঠনটি রাজধানীতে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করবে।

রোববার (১৫ ডিসেম্বর) ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, “৫৪তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামীকাল সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শাহবাগ পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। র‍্যালিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ইনশাআল্লাহ।”

আয়োজনটি সফল করতে সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

অফিস : সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]