জামালপুরে নাশকতা মামলায় সাবেক এমপি আজাদ গ্রেপ্তার

আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০৮:৫৯:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১২-২০২৪ ১০:০৫:০২ অপরাহ্ন
জামালপুরে নাশকতার পরিকল্পনা সংক্রান্ত দুটি মামলায় বিশেষ ক্ষমতা আইনে সাবেক সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদকে শোন এরেস্ট হিসেবে দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। তিনি এসডিজি বিষয়ক সাবেক প্রধান সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রোমানা আক্তার এই নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে তাকে শোন এরেস্ট হিসেবে দেখানো হয়। পরে আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

তবে আসামি পক্ষের দাবি, মামলার উল্লিখিত তারিখে আবুল কালাম আজাদ জামালপুরে উপস্থিত ছিলেন না। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত তথ্য উদঘাটন হবে।

উল্লেখ্য, বিএনপির ২০২২ সালের ১৩ ডিসেম্বরের সমাবেশে হামলা এবং চলতি বছরের ৩ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরিকল্পনার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

অফিস : সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]