সাবেক এমপি সাফিয়া খাতুন গ্রেপ্তার

আপলোড সময় : ০১-১২-২০২৪ ০৬:২১:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১২-২০২৪ ০৭:১৭:৫২ অপরাহ্ন
ঢাকার পল্লবী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আকরাম খান রাব্বি হত্যার ঘটনায় সংরক্ষিত মহিলা আসনের প্রাক্তন সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোসা. সাফিয়া খাতুন (৭০)কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে।

শনিবার (৩০ নভেম্বর) রাতে পল্লবীর বালুঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

রোববার (১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

ডিসি তালেবুর জানান, গত ১৯ জুলাই মিরপুর-১০-এর একটি স্কুলের সামনে আন্দোলনে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় রাস্তা পার হওয়ার সময় ছাত্র আকরাম খান রাব্বি গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পিতা ফারুক খান ২৫ আগস্ট পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় সাফিয়া খাতুনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com