মেয়েকে ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড হলো বাবার

আপলোড সময় : ২৬-০৪-২০২৪ ১২:২৬:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৫-২০২৪ ১১:১৫:১৫ পূর্বাহ্ন
মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে মৃত্যুদণ্ড সহ এক লাখ টাকা জরিমানা করেছে আদালত।  
 
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক শাহরিয়ার কবিরের আদালত এ রায় দেন।
 
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাইমুল ইসলাম রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় বাবার সঙ্গে বসবাস করত ভুক্তভোগী কিশোরী। আর ভুক্তভোগীর মা বিদেশে থাকতেন। ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি বাসায় ওই কিশোরীকে ধর্ষণ করেন তার বাবা।
 
এ ঘটনায় রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করে ভুক্তভোগী। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামিকে গ্রেপ্তার করে। ওই বছরের ৩০ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন। 

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]