টাঙ্গাইলে সেলুন উদ্বোধনে জায়েদ খান

আপলোড সময় : ২৫-০৩-২০২৪ ০৯:১২:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৩-২০২৪ ০৮:১৩:১৪ পূর্বাহ্ন
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান প্রায় সময়ই নানা কারণে আলোচনায় থাকেন। তিনি এবার  টাঙ্গাইলে ছেলেদের জন্য মিস্টার কাট নামে একটি সেলুন উদ্বোধন করেছেন।

রোববার (২৪ মার্চ) দুপুরে শহরের আকুর টাকুর পাড়ায় এ সেলুন উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে জায়েদ খান সাংবাদিক বলেন, এবার ঈদে আমার নতুন সিনেমা সোনার চর আসছে। সেটি হবে ঈদে অন্যরকম একটি ছবি। এই ছবিতে নায়ক জায়েদ খান থেকে অভিনেতা জায়েদ খান হয়ে উঠার চেষ্টা করেছি। আমার সিনেমাটি মূলত ’৭৫ পরবর্তী গল্প। এই ঈদে অন্যরকম একটি ছবি হবে। আশা করছি দর্শকরা হলে এসে সিনেমা উপভোগ করবেন। টাঙ্গাইলে আসার সময় অনেক মেয়ে আমাকে এসএমএস করেছে। আমার টাঙ্গাইলে এসে খুব ভালো লেগেছে।

এ সময় নায়ক ডি এ তায়েব, মডেল ইশরাত পায়েলসহ মিস্টার কাট সেলুনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

অফিস : সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]