ওমর সানীর ‘চাপওয়ালা’ ঝড়ে লণ্ডভণ্ড

আপলোড সময় : ২৫-০৩-২০২৪ ০৯:০৬:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৩-২০২৪ ০৮:১২:০৭ পূর্বাহ্ন
চিত্রনায়ক ওমর সানীর রেস্তোরাঁ ‘চাপওয়ালা’ ঝড়ের কবলে পড়েছে । শনিবার (২৩ মার্চ) ঢাকায় রাতের আকস্মিক ঝড়ে রেস্তোরাঁটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন এই নায়ক।

ফেসবুকে ওমর সানী লিখেছেন, গতকাল রাতে ঘূর্ণিঝড়ে আমাদের চাপওয়ালা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার সাভার প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহর হুকুমে হয়েছে, আমি আল্লাহর হুকুমকে আলহামদুলিল্লাহ বলব। আপনারা সবাই দোয়া করবেন যেন এই ক্ষতি সারিয়ে ফেলতে পারি।

জানা গেছে, শনিবার রাতের ঝড়ের কবলে পড়ে সাভারের ‘চাপওয়ালা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায়। এ প্রসঙ্গে চিত্রনায়ক বলেন, সাভারের উলাইলে মধুমতি টাইলস ফ্যাক্টরির উল্টাপাশেই আমার চাপওয়ালা রেস্টুরেন্টটি অবস্থিত। সেখানে অল্প কিছুদিনের মধ্যে চাপওয়ালা মানসম্পন্ন খাবার পরিবেশন করে বেশ সাড়া ফেলেছে।

কিন্তু ২৩ মার্চ গভীর রাতে সবাই বাসায় চলে আসার পর প্রচণ্ড ঝড়ে চাপওয়ালার বাইরের সাইনবোর্ডসহ আনুষঙ্গিক অন্যান্য জিনিস এবং কাঁচ ভেঙে যায়। তাতে চাপওয়ালার বাইরের ডেকোরেশন ক্ষতিগ্রস্ত হয়।

চিত্রনায়ক আরও বলেন, এই ঝড়ে ব্যবসায়িকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছি আমি। প্রকৃতির ওপর তো কারও হাত নেই। এটা মেনে নিয়েই আমাদের বাঁচতে হবে, এগিয়ে যেতে হবে। কিন্তু মানুষের মন তো, তাই মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। কারণ দিনরাত অনেক শ্রম দিয়ে চাপওয়ালা দাঁড় করানোর চেষ্টা করছি। এই প্রাকৃতিক দুর্যোগে আমার অনেক টাকার ক্ষতি হলো।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

অফিস : সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]