পাবনায় মণপ্রতি দেড় হাজার টাকা কমেছে পেঁয়াজের দাম

আপলোড সময় : ২৫-০৩-২০২৪ ০৪:০৫:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৩-২০২৪ ০৮:১০:৪৫ পূর্বাহ্ন
ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দেশের সর্বাধিক পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনার পাইকারী বাজারে প্রতিমণে দাম কমেছে দেড় হাজার টাকা। জেলার বড় পেঁয়াজের হাটে প্রতিমণ পেঁয়াজ বিক্রি হচ্ছে এখন ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকায়।

কৃষি বিভাগের তথ্যমতে, দেশের মোট পেঁয়াজ উৎপাদনের প্রায় ৩০ ভাগ পেঁয়াজ উৎপাদন হয় পাবনায়। কিন্ত পেঁয়াজের রাজধানী খ্যাত পাবনার হাটবাজারে পেঁয়াজের দাম ওঠানামা করে সিন্ডিকেটের ইশারায়। এ বছর মুড়িকাটা পেঁয়াজের দামও ছিল সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে। আর মৌসুমের শুরুতেই হালি পেঁয়াজের মণও ৫ হাজার টাকার উপরে চলে যায়।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

অফিস : সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]