পুলিশের হাত থেকে বাঁচতে সিলিংয়ে লুকিয়ে, শেষ রক্ষা হলো না মারুফের

আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৫:২১:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৫:২১:২৬ অপরাহ্ন

নাটোরের লালপুরে অনলাইন জুয়া পরিচালনা, বেটিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এড়াতে একজন ঘরের সিলিংয়ের ওপর লুকিয়ে থাকলেও শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েন।

 

বুধবার (৪ নভেম্বর) ভোররাতে উপজেলার মহারাজপুর মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালপুর উপজেলার মমিনপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মারুফ আলী ওরফে সিজান এবং মহোরকয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত রাসেম ইসলামের ছেলে ইমন ইসলাম।
 

এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ২৪টি সিম কার্ড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার পাশাপাশি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে।
 

গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা-পুলিশের একটি দল মহারাজপুর মধ্যপাড়া গ্রামের পলাশ আহমেদের বাড়িতে অভিযান চালায়। টিনশেড বাড়ির একটি ঘরে তল্লাশি করে সিলিংয়ের ওপর লুকিয়ে থাকা অবস্থায় মারুফ আলীকে গ্রেপ্তার করা হয়। পরে বাড়ির অন্য একটি ঘর থেকে ইমন ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
 

ওসি আরও জানান, বুধবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com