পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে গার্মেন্টস মালিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আপলোড সময় : ০২-১১-২০২৬ ১০:৫৬:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৬ ১০:৫৬:০১ পূর্বাহ্ন

পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিরসনে তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
 

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। এতে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা উপস্থিত রয়েছেন। বৈঠকে আরও অংশ নিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
 

শ্রমিকদের আন্দোলন ও পোশাক কারখানায় অস্থিরতা নিরসনে গত রোববার (১ নভেম্বর) প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে শ্রমিকদের মজুরি নির্ধারণে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করা হয়।

 

শ্রমিকদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবিতে ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় এবং রাজধানীর প্রবেশপথগুলোতে আন্দোলন চলছে।
 

বৈঠকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, শ্রমিকদের কাজে ফেরানো এবং পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হতে পারে।
 

পাশাপাশি নতুন মজুরি বোর্ড কত দ্রুত সুপারিশ দেবে, সে বিষয়েও শ্রম মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হতে পারে।

 

সরকারের পক্ষ থেকে শ্রমিকদের আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ইন্ধন থাকার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ফলে শ্রমিকদের দাবি বিবেচনার পাশাপাশি চলমান সহিংসতা মোকাবিলার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেতে পারে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com