পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দাবি ফেসবুকে, উত্তরায় আটক যুবক

আপলোড সময় : ০২-১১-২০২৬ ১০:০৮:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৬ ১০:০৮:৪৯ পূর্বাহ্ন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ফেসবুকে স্বীকারোক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রাজিব চন্দ্র দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
 

উত্তরা পশ্চিম থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, রোববার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাড়ি থেকে রাজিবকে আটক করা হয়।
 

সম্প্রতি পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে মিরপুর-১১ নম্বরে মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
 

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অগ্নিসংযোগের বিষয়ে স্বীকারোক্তিমূলক পোস্ট দেন রাজিব। ওই পোস্টের সূত্র ধরেই তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com