জার্মানির বিভিন্ন শহরে জেন জি’র বিক্ষোভ, সংঘর্ষ-লুটপা

আপলোড সময় : ০১-১১-২০২৬ ১১:০৭:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ১১:০৭:১৬ পূর্বাহ্ন

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থ বরাদ্দের ঘাটতি এবং সরকারি ব্যয় সংকোচনের প্রতিবাদে জার্মানির বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন তরুণেরা। শনিবার (৩১ অক্টোবর) হাজারো জেন জি প্রজন্মের মানুষ এতে অংশ নেন। শুরুতে শান্তিপূর্ণ থাকলেও পরে ফ্রাঙ্কফুর্টসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ফ্রাঙ্কফুর্টের কেন্দ্রীয় এলাকায় কয়েকটি দোকানে লুটপাটের ঘটনাও ঘটেছে।
 

জার্মানির আর্থিক কেন্দ্র হিসেবে পরিচিত ফ্রাঙ্কফুর্ট ছাড়াও বার্লিন, কোলন ও হামবুর্গে সহিংসতার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি স্থানে জলকামান ব্যবহার করে পুলিশ। বিক্ষোভকারীদের একাংশের বিরুদ্ধে জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে আতশবাজি, পাথর ও বোতল নিক্ষেপের অভিযোগ উঠেছে।
 

‘জেন জেড রেগেল্ট’ নামের একটি প্রচারাভিযান গোষ্ঠী এ বিক্ষোভের আয়োজন করে। জার্মান ভাষার নামটির অর্থ ‘জেন জেড দায়িত্ব নিচ্ছে’। শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত অর্থ বরাদ্দ, জীবনযাত্রার বাড়তি ব্যয়, সরকারি ব্যয় সংকোচন এবং বাধ্যতামূলক সামরিক সেবার বিরোধিতা ছিল বিক্ষোভের মূল দাবি।
 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রাঙ্কফুর্টের প্রধান বিপণিবিতান সড়কের বড় একটি অংশ বন্ধ করে দেয় পুলিশ। শহরটিতে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র।
 

বিক্ষোভের আয়োজক গোষ্ঠী ‘জেন জেড রেগেল্ট’-এর মুখপাত্র লিনা ফ্রিডরিখ বলেন, ‘যুদ্ধ ও জবরদস্তির পরিবর্তে শান্তি ও স্বাধীনতার জন্য লড়াই করতেই আমাদের এই বিক্ষোভ।’
 

তিনি আরও বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে আরও ভালো সহায়তা নিশ্চিত করাই তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁরা বাধ্যতামূলক সামরিক সেবার বিপক্ষে এবং দায়িত্বের বোঝা আরও ন্যায্যভাবে বণ্টনের পক্ষে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com