মালেশিয়ায় ৩৬ বাংলাদেশিসহ ১৩০ শ্রমিকের আর্তনাদ

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৭:০২:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৭:০২:৪০ পূর্বাহ্ন
মালয়েশিয়ার জোহর বাহরুতে Toyoplus নামের একটি প্রতিষ্ঠানের প্রায় ১৩০ জন বিদেশি শ্রমিক চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন। তাঁদের মধ্যে ৩৬ জন বাংলাদেশি শ্রমিক রয়েছেন। কাজ কমে যাওয়ার কথা জানিয়ে শ্রমিকদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়ার খবরে তাঁরা ধর্মঘট শুরু করেছেন। একই সঙ্গে অন্য প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিকেরা।
​​​​​​
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কাজের পরিমাণ কমে যাওয়ার কথা জানিয়ে শ্রমিকদের দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অনিশ্চয়তার মুখে পড়েছেন সেখানে কর্মরত বিদেশি শ্রমিকেরা। হঠাৎ কর্মসংস্থান হারানোর আশঙ্কায় তাঁরা কর্মবিরতি শুরু করেন।
 
শ্রমিকদের দাবি, তাঁদের দেশে ফেরত পাঠানোর পরিবর্তে মালয়েশিয়ার অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ দেওয়া হোক। এতে তাঁদের কর্মসংস্থান বজায় থাকবে এবং দেশে ফিরে যাওয়ার অনিশ্চয়তা এড়ানো সম্ভব হবে।
 
এদিকে, বিষয়টি নিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করা হয়েছে। বাংলাদেশি শ্রমিকদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ দেওয়ার অনুরোধও জানানো হয়েছে। তবে এখনো সংকটের সমাধান হয়নি বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও অবস্থান পরিবর্তনের বিষয়ে ইতিবাচক কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি।
 
এ পরিস্থিতিতে ৩৬ বাংলাদেশিসহ প্রায় ১৩০ বিদেশি শ্রমিকের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের কর্মসংস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন শ্রমিকেরা।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com