বিজয়পুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল ও মদ জব্দ

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৭:২৯:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৭:২৯:৩৫ অপরাহ্ন

সত্যম চক্রবর্তী, নেত্রকোণা জেলা প্রতিনিধি, নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ভারত থেকে আনা ১ লাখ ১৮ হাজার টাকা মূল্যের কম্বল ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।
 

সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ও রাতে অভিযান দুটি পরিচালনা করা হয়।
 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত পৌনে ১০টার দিকে বিজয়পুর বিওপির একটি টহল দল ১১৪৮ নম্বর মেইন পিলারের কাছাকাছি এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রেম বাজার এলাকায় তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২০টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। এসব কম্বলের আনুমানিক বাজারমূল্য ১ লাখ টাকা।
 

এর আগে একই দিন সন্ধ্যা ৬টার দিকে ১১৫০ নম্বর মেইন পিলারের কাছে মাদকবিরোধী অভিযান চালায় বিজিবি। সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে পশ্চিম বিজয়পুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।
 

বিজিবি জানায়, জব্দ করা কম্বল নেত্রকোণা কাস্টমস অফিসে এবং মদ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার আইনি প্রক্রিয়া চলছে।
 

সীমান্তে চোরাচালান, মাদক কারবার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com