পরীমনির জন্মদিনে উড়োজাহাজে এল শিউলি ফুল: কে পাঠালেন এই উপহার?

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ১০:২৫:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ১০:২৫:০৬ পূর্বাহ্ন

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির জন্মদিনের পুরো আয়োজন জুড়ে এবার আলো ছড়িয়েছে সুবাসিত শিউলি ফুল। চট্টগ্রাম থেকে অজানা এক ভক্ত সরাসরি উড়োজাহাজে করে দুই মণ তাজা শিউলি ফুল পাঠিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। আর কে পাঠালেন এই বিশেষ উপহার—তা নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
 

গত ২৪ অক্টোবর ছিল পরীমনির জন্মদিন। এর আগে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর দুই মণ শিউলি ফুল দরকার। জন্মদিনের অনুষ্ঠানে এই ভালোবাসার কথা নিজেই সবাইকে জানান মুগ্ধ পরীমনি। তিনি জানান, ফেসবুকের সেই আবদার রাখতে চট্টগ্রামের এক ভক্ত সুদূর চট্টগ্রাম থেকে প্লেনে করে ঢাকায় তাজা শিউলি ফুল পাঠিয়ে দেন।
 

উড়োজাহাজে ফুল পাঠানোর এই ঘটনা নিয়ে নেটপাড়ায় শুরু হয় তুমুল আলোচনা। ভক্তদের কৌতূহল মেটাতে অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয় ফেসবুকে একটি রসাত্মক পোস্ট দিলে সেখানে মন্তব্যের ঘরে মিষ্টি এক জবাব দেন পরীমনি। তিনি স্পষ্ট জানান, কোনো পুরুষ নয়, বরং এক নারী তাঁর জন্য এই ফুল পাঠিয়েছেন।
 

গত ২৪ অক্টোবর ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্তোরাঁয় বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে জন্মদিনের জমকালো অনুষ্ঠান উদ্‌যাপন করেন পরীমনি। রেস্তোরাঁর সিঁড়ি থেকে শুরু করে চারপাশ—পুরো আয়োজনটি সাজানো হয়েছিল শিউলি ফুলে। এমনকি পরীমনি নিজেও পরেছিলেন শিউলি ফুলের নকশার আকর্ষণীয় শাড়ি।
 

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com