সেন্টমার্টিনে দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটক ভ্রমণের সুযোগ, বাড়ছে রাত্রিযাপনের অনুমতি

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ১০:০৪:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ১০:০৪:২৪ পূর্বাহ্ন

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। একইসঙ্গে দ্বীপটিতে রাত্রিযাপনের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
 

রোববার (২৫ ২৫ অক্টোবর) পর্যটন গমন বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সাড়ে তিন হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। এর আগে যেখানে দৈনিক সর্বোচ্চ ২ হাজার পর্যটকের সীমা নির্ধারণ করা ছিল, তা বাড়িয়ে সাড় ৩ হাজার করা হয়েছে। এছাড়া পূর্বে দ্বীপে রাতে অবস্থান করার ওপর জারি করা বিধিনিষেধও তুলে নেওয়া হয়েছে।
 

সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটন খাতের ব্যবসায়ীরা। সি ক্রুজ মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর সরকারের এই সিদ্ধান্তকে বাস্তবমুখী উল্লেখ করে ধন্যবাদ জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিনের বিধিনিষেধ শেষে পর্যটন মৌসুম শুরু হতে চলায় তাঁরা দ্বীপে রিসোর্ট ও রেস্তোরাঁ সাজিয়ে পর্যটকদের বরণ করতে প্রস্তুত হচ্ছেন।
 

তবে সেন্টমার্টিনের প্রবাল, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের দায়িত্বশীল আচরণ করা এবং সচেতন থাকার তাগিদ দিয়েছেন পরিবেশকর্মীরা। উল্লেখ্য, দ্বীপে পরিবেশ সুরক্ষার স্বার্থে পূর্ববর্তী সময়ে পর্যটক সংখ্যা ও রাতে অবস্থান করার ওপর একাধিক কড়াকড়ি আরোপ করা হয়েছিল।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com