৭ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমার দাবি, এনায়েতুল্লাহ আব্বাসীকে লিগ্যাল নোটিশ

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৭:৪৩:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৭:৪৩:৫৮ অপরাহ্ন

সাংবাদিকদের নিয়ে অবমাননাকর ও বিরূপ মন্তব্য এবং তাঁদের শারীরিক নির্যাতনের হুমকি দেওয়ার অভিযোগে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। তিনি সিদ্ধিরগঞ্জের আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবার শরীফের পীর।
 

রোববার (২৫ অক্টোবর) ঢাকার নিম্ন আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন 'কোর্ট রিপোর্টার্স ইউনিটি'র কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম এই আইনি নোটিশ পাঠান।
 

নোটিশে স্পষ্ট করা হয়েছে, নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে এনায়েতুল্লাহ আব্বাসীকে তাঁর দেওয়া বক্তব্য প্রত্যাহার করে সাংবাদিকদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় সাংবাদিকতা পেশাকে হেয় প্রতিপন্ন করে মানহানি এবং উসকানিমূলক হুমকির অভিযোগে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

মামলার বিবরণী ও নোটিশে উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর চাঁদপুর জেলার মতলব উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় আব্বাসী সাংবাদিকদের আক্রমণ করে বলেন, “সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো। এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার।”
 

তিনি আরও দাবি করেন, সাংবাদিকরা দেশবিরোধী কাজ করে এবং বিদেশি গোয়েন্দা সংস্থার অর্থায়নে চলে।
 

নোটিশে বলা হয়েছে, এনায়েতুল্লাহ আব্বাসীর এ ধরনের উসকানিমূলক মন্তব্য তাঁর অনুসারীদের সাংবাদিকদের ওপর হামলায় উৎসাহিত করতে পারে, যা মুক্ত সাংবাদিকতার জন্য চরম ভীতিকর পরিবেশ তৈরি করেছে। তাঁর বক্তব্য পেশাদার সাংবাদিকদের জন্য অবজ্ঞাকর, মানহানিকর এবং তাঁদের সার্বিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com