সৌদির কারাগারে বন্দি প্রায় ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ১১:৫৩:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ১১:৫৩:৫৭ পূর্বাহ্ন
​সৌদি আরবের বিভিন্ন কারাগারে বর্তমানে প্রায় সাত হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
 
​শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের সময় তিনি এ তথ্য জানান।
 
​এর আগে, শুক্রবার সকাল ৮টা ১২ মিনিটে শাহেদের মরদেহ ঢাকায় পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেটে আনুষ্ঠানিকভাবে তার মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
 
​গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় শাহেদসহ ১৪ জন নিহত হন। বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের বাসিন্দা শাহেদ জেদ্দায় একটি প্রকল্পের অধীনে প্লাম্বার হিসেবে বৈধভাবে কর্মরত ছিলেন।
 
​মরদেহ হস্তান্তর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামা ওবায়েদ জানান, সৌদিতে কারাবন্দি বিপুলসংখ্যক বাংলাদেশির বিষয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া সম্প্রতি দেশটিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের যে খবর এসেছে, সে বিষয়ে বিস্তারিত জানতে এরই মধ্যে সৌদি রাষ্ট্রদূতকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com