মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম

আপলোড সময় : ২১-১০-২০২৬ ১০:৩০:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ১০:৩০:৪৩ পূর্বাহ্ন
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সম্পূর্ণ ‘ভুয়া’ ও বিভ্রান্তিকর বলে জানানো হয়েছে। পবিত্র দুই মসজিদবিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য হলি মস্কস’ ভিডিওটির সত্যতা নাকচ করেছে।
 
​বুধবার (২১ অক্টোবর) সংবাদমাধ্যমটির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের বরাতে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস।
 
​প্রতিবেদনে বলা হয়, গত ১৪ অক্টোবর মক্কার একটি মসজিদে অশালীন কর্মকাণ্ডের অভিযোগে নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার নামের দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি কর্তৃপক্ষ। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ঘটনার বিস্তারিত বিবরণ কিংবা নির্দিষ্ট মসজিদটির নাম প্রকাশ করা হয়নি।
 
​এই মৃত্যুদণ্ড কার্যকরের খবর ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র কাবার পূর্ব কোণে অবস্থিত হাজরে আসওয়াদের কাছে এক নারী ও পুরুষের একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটির সঙ্গে ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা জুড়ে দিয়ে নানা বিভ্রান্তিকর দাবি করা হয়।
 
​তবে ‘দ্য হলি মস্কস’-এর এক্স অ্যাকাউন্ট থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভাইরাল হওয়া ওই ভিডিওটির সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির কোনো সম্পর্ক নেই। এই ভিডিও ব্যবহার করে যা প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত।
 
​এদিকে, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি কর্তৃপক্ষের কাছে এরই মধ্যে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ, বিচারপ্রক্রিয়া এবং মৃত্যুদণ্ড কার্যকরের আগে কূটনৈতিক প্রটোকল মেনে বাংলাদেশ মিশনকে অবহিত করা হয়েছিল কি না—তা জানতে চেয়েছে ঢাকা।
 

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com