বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার

আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৯:১২:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৯:১২:৩৮ পূর্বাহ্ন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স পরিমাপের বহুল পরিচিত মেট্রিক ‘রিচ’ বন্ধ হতে যাচ্ছে। আগামী ৩১ অক্টোবর থেকে এর পরিবর্তে কনটেন্টের প্রকৃত দর্শক সংখ্যা বোঝার জন্য ‘ভিউয়ারস’ নামের নতুন একটি মেট্রিক চালু করবে প্ল্যাটফর্মটি।
 
​ফেসবুকের এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে বুধবার (২১ অক্টোবর) এশিয়া পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
​বিজ্ঞপ্তিতে জানানো হয়, এত দিন কোনো নির্দিষ্ট কনটেন্ট মোট কতটি পৃথক অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে, তা সরাসরি নিরূপণ করা হতো ‘রিচ’ মেট্রিকের মাধ্যমে। কিন্তু আগামী ৩১ অক্টোবরের পর থেকে এই সুবিধাটি আর পাওয়া যাবে না।
 
​পুরোনো এই হিসাব পদ্ধতির পরিবর্তে এখন থেকে কনটেন্টের প্রকৃত দর্শক উপস্থিতি বা ভিউয়ারস সংখ্যাকে পারফরম্যান্স বিশ্লেষণের মূল ভিত্তি হিসেবে ধরা হবে। ছবি, ভিডিও, রিলসসহ সব ধরনের কনটেন্টের সাফল্য যাচাইয়ে ব্যবহারকারীরা নতুন এই মেট্রিকটি ব্যবহার করতে পারবেন।
 
​ফেসবুকের এই পরিবর্তনের ফলে প্রাতিষ্ঠানিক সংবাদমাধ্যম, বাণিজ্যিক ফেসবুক পেজ, স্বাধীন কনটেন্ট নির্মাতা এবং ডিজিটাল বিপণন পেশাজীবীদের কাজের ধারায় সরাসরি প্রভাব পড়বে। কনটেন্টের সার্বিক কার্যকারিতা ও প্রচারণার গতিবিধি পর্যবেক্ষণে তাদের নতুন এই ব্যবস্থার সঙ্গে নিজেদের কৌশল সমন্বয় করে নিতে হবে।
 
​বিশেষজ্ঞরা বলছেন, ‘রিচ’ ও ‘ভিউয়ারস’ মেট্রিকের হিসাব পদ্ধতি এক না হলে আগের পরিসংখ্যানের সঙ্গে নতুন তথ্যের সরাসরি তুলনা করা কঠিন হতে পারে। এ কারণে ফেসবুক পেজ পরিচালকদের পুরোনো প্রতিবেদন সংরক্ষণ করে রাখার এবং নতুন মেট্রিকের হিসাব পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com