প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৮:৩৫:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৮:৩৫:০৬ পূর্বাহ্ন
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে আজ। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কৈলাশে ফিরবেন দেবী দুর্গা, যার ফলে দেশজুড়ে মণ্ডপগুলোতে বাজছে বিদায়ের সুর।
 
​বুধবার (২১ অক্টোবর) সকালে সংবাদমাধ্যম স্টার নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
 
​সার্বিক নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নিয়ে এবারের পূজায় সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
 
​এর আগে গতকাল মঙ্গলবার মহানবমীতে রাজধানীসহ সারা দেশের মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে দেবীর চরণে অঞ্জলি ও ভোগ দিয়েছেন পুণ্যার্থীরা।
 
​ধর্মীয় রীতি অনুযায়ী, দশমীতে প্রতিমা বিসর্জনের আগে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে একটি বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রা বের হবে। এটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদরঘাটে গিয়ে শেষ হবে।
 
​এ বছর হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে দুর্গাপূজার ছুটি নির্বাহী আদেশে বাড়িয়ে তিন দিন করে সরকার। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা পাঁচ দিনের লম্বা ছুটিতে পূজার আনন্দ এবার কয়েক গুণ বেড়ে যায়।
 
​বিজয়া দশমী উপলক্ষে বিএনপিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
​দিনটি উপলক্ষে সরকারি ছুটি পালিত হচ্ছে।
​​​​​​
 এছাড়া বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি গণমাধ্যম বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com