সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা

আপলোড সময় : ২০-১০-২০২৬ ১০:৩১:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ১০:৩১:০৯ পূর্বাহ্ন
​সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি প্রবাসীর রায়ের বিস্তারিত তথ্য জানতে আনুষ্ঠানিক কপি চেয়েছে বাংলাদেশ সরকার। রায়ের কপি হাতে পাওয়ার পর তা পর্যালোচনা করে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেবে ঢাকা।
​সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
​প্রতিমন্ত্রী জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক নারী ও এক পুরুষ প্রবাসীর বিষয়ে বিস্তারিত জানতে এরই মধ্যে সৌদি আরবের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। এ বিষয়ে জেদ্দা থেকে উত্তর আসার অপেক্ষায় রয়েছে ঢাকা।
 
​সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ারও পরামর্শ দেন তিনি। শামা ওবায়েদ সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ভুল তথ্য ও অপপ্রচার থেকে সতর্ক থাকতে বলেছেন।
​কারাবন্দি বাংলাদেশিদের বিষয়ে নিয়মিত বিরতিতে তথ্য পাঠায় সৌদি কর্তৃপক্ষ। ওই তালিকায় এই দুই ব্যক্তির নাম আছে কি না, তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
 
​তিনি আরও জানান, সরকারের কাছে কিংবা সংশ্লিষ্ট পরিবারগুলোর পক্ষ থেকেও এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য আসেনি। রায়ের কপি হাতে পেলে পরিস্থিতি মূল্যায়ন করে পরিষ্কার ধারণা দেওয়া সম্ভব হবে।

 
​বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি আরবকে একটি গুরুত্বপূর্ণ গন্তব্য ও রেমিট্যান্সের বড় উৎস বলে উল্লেখ করেন শামা ওবায়েদ। তিনি বলেন, সেখানে কর্মরত প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সরকার সব সময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com