গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজসহ প্রাণহানি ১২

আপলোড সময় : ১৯-০৩-২০২৪ ০৯:৪৩:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৩-২০২৪ ১২:২৫:৪৫ পূর্বাহ্ন
গাজীপুর কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু সহ এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হলো। 
 
আজ মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান দগ্ধ ইয়াসিন আরাফাত (২১) নামে একজন।  
 
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, ইয়াসিনের শরীরের ৬২ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনাটিতে এখন পর্যন্ত ১৬ জন রোগী ভর্তি আছে।
 
বাবা-মা পরিবার নিয়ে কালিয়াকৈরে তেলিরচারা এলাকায় থাকা মৃত ইয়াসিনের বাড়ি কুষ্টিয়া জেলার খোকসা থানার গবুগ্রামে। তার বাবার নাম মো. আল আমিন। তিনি একটি পোশাক কারখানায় চাকরি করত বলে জানান তার মামা মো. লিটন।
 
উল্লেখ্য, কালিয়াকৈর উপজেলার তেলিরচলা এলাকায় শফিকুল ইসলামের ঘরে বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় ঘরের সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায়। পাশের একটি দোকান থেকে নিজেই একটি গ্যাস সিলিন্ডার কিনে এনে ঘরের ভেতর চুলার সঙ্গে সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এ সময় সিলিন্ডারের চাবি ভেঙে যায়। এতে গ্যাস ঘরের ভেতর ছড়িয়ে পড়তে থাকে। তখন তিনি সিলিন্ডারটি বাইরে ফেলে দেন। তখনো গ্যাস ছড়িয়ে পড়তে থাকে। এ সময় পাশের অন্য একটি ঘরের লাকড়ির চুলার আগুন গ্যাসের সংস্পর্শে এলে দাউ দাউ করে জ্বলে ওঠে। আশপাশের ঘরে ও বাইরে থাকা লোকজনের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে নারী, পুরুষ ও শিশু মিলিয়ে ৩৬ জন দগ্ধ হন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

অফিস : সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]