যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর

আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৮:৪৩:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৮:৪৩:৩৭ পূর্বাহ্ন

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে। যুদ্ধ পুনরায় শুরু হলে তার জন্য তেহরান ‘পুরোপুরি প্রস্তুত’ বলে ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের দেওয়া সাত দিনের রোডম্যাপ যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করার পর তিনি এই মন্তব্য করেন।
 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ আবার শুরু হলে তাঁর দেশ যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। এর আগে হরমুজ প্রণালির উত্তেজনা কমাতে তেহরানের পক্ষ থেকে সাত দিনের একটি পরিকল্পনা দেওয়া হলেও ওয়াশিংটন তা প্রত্যাখ্যান করে।
 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলতি সপ্তাহে ইরানের সঙ্গে আরও আলোচনা হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ‘খুব শিগগিরই’ এই যুদ্ধে জয়ী হবে বলেও দাবি করেন তিনি।
 

হরমুজ প্রণালি নিয়ে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে ইরানের একটি দাবিকে কেন্দ্র করেও। তেহরানের দাবি, তারা প্রণালিতে একটি অত্যাধুনিক মার্কিন আন্ডারওয়াটার ড্রোন (পানির নিচে চলাচলে সক্ষম ড্রোন) জব্দ করেছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই দাবি নাকচ করে দিয়েছে।
 

অন্যদিকে, ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের ব্যবহৃত একটি ব্রিটিশ বিমানঘাঁটির কাছে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্ফোরকসংক্রান্ত অপরাধ ও ‘সন্ত্রাসবাদী’ কর্মকাণ্ডের সন্দেহে তাঁদের আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
 

সব মিলিয়ে হরমুজ প্রণালি ঘিরে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা অব্যাহত রয়েছে। যুদ্ধ বন্ধে নতুন করে আলোচনার ইঙ্গিত থাকলেও দুই পক্ষের অবস্থানে এখনো বিস্তর ফারাক রয়ে গেছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]