হরমুজ প্রণালি বন্ধ: সড়কপথে জ্বালানি পরিবহনের নতুন করিডোর চালু

আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৭:৫০:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৭:৫০:৫১ পূর্বাহ্ন

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ইরাক ও সিরিয়ার মধ্যে সড়কপথে পেট্রল পরিবহনের নতুন দ্বিমুখী জ্বালানি করিডোর চালু হয়েছে। প্রথম চালানে প্রায় ৩২ হাজার ৮০০ টন পেট্রল সিরিয়ার বানিয়াস বন্দরে খালাসের পর ৭৭টি ট্যাংকারে করে ইরাক সীমান্তে পাঠানো হয়েছে। সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
 

রাষ্ট্রায়ত্ত সিরিয়ান পেট্রোলিয়াম কোম্পানির রিফাইনিং ডিরেক্টরেটের পরিচালক তারেক শাল্লাশ রয়টার্সকে জানান, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ট্যাংকার ‘অ্যাভান্তি’তে করে আসা প্রায় ৩২ হাজার ৮০০ টন জ্বালানির প্রথম চালান বানিয়াস শোধনাগারে খালাস করা হয়। এরপর তা ট্রাকে তোলার কাজ শুরু হয়। এরই মধ্যে ৭৭টি ট্যাংকার ট্রাক বানিয়াস থেকে ইরাক সীমান্তের উদ্দেশে ছেড়ে গেছে এবং ট্রাকে জ্বালানি তোলা অব্যাহত রয়েছে। সামনে এ ধরনের আরও চালান আসার কথা রয়েছে।
 

ইরাকের তেল মন্ত্রণালয়ের মুখপাত্র সালিম আল-রিকাবি জানান, এসওএমও এবং কাতারের একটি কোম্পানির মধ্যে হওয়া চুক্তির আওতায় বানিয়াস বন্দর দিয়ে সড়কপথে ট্যাংকারে করে ইরাকে উন্নতমানের পেট্রল সরবরাহ করা হচ্ছে।
 

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পরিবহন করা এই পেট্রল সিরিয়ায় উৎপাদিত নয় এবং দেশটির নিজস্ব বাজারের মজুত থেকেও তা নেওয়া হয়নি। মূলত সিরিয়ান পেট্রোলিয়াম কোম্পানি ও কাতারের ইউসিসি হোল্ডিংয়ের মধ্যে ট্রানজিট চুক্তির আওতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইউসিসি হোল্ডিং জ্বালানি সরবরাহ করাসহ পুরো পরিবহন ব্যবস্থাপনা তদারক করছে।
 

এর আগে একই পথ ব্যবহার করে ইরাক থেকে জ্বালানি তেল সিরিয়ার বন্দরে নেওয়া হতো এবং পরে সমুদ্রপথে তা গন্তব্যে পরিবহন করা হতো। হরমুজ প্রণালি বন্ধ থাকায় এখন একই পথ ব্যবহার করে উল্টো সিরিয়া থেকে ইরাকে জ্বালানি নেওয়া হচ্ছে। তারেক শাল্লাশ জানান, ভবিষ্যতে চুক্তির আওতায় এই করিডোর দিয়ে অপরিশোধিত তেলসহ অন্যান্য পেট্রোলিয়ামজাত ও সাধারণ পণ্য পরিবহনও সম্প্রসারিত হতে পারে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]