ফের চালু হলো ভোটার এলাকা স্থানান্তর, যেভাবে আবেদন করবেন

আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ১২:৪৯:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ১২:৪৯:৪৫ অপরাহ্ন

ভোটার এলাকা স্থানান্তরের কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে আগের নিয়মেই সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে আবেদন করে ভোটাররা নিজেদের এলাকা স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি অনলাইনেও এই সেবা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
 

বুধবার (২৩ সেপ্টেম্বর) এ–সংক্রান্ত একটি চিঠি দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা ওই চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
 

ইসির চিঠিতে বলা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরসংক্রান্ত আবেদনগুলো গত ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য ২ সেপ্টেম্বর মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু পরে স্থানীয় নির্বাচন পিছিয়ে যাওয়ায় মাঠপর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর পুনরায় চালুর সিদ্ধান্ত নেয় ইসি। আগের নিয়ম অনুযায়ী এখন থেকে আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও নিষ্পত্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।
 

আবেদনকারীরা মাঠপর্যায়ের উপজেলা বা থানা নির্বাচন কার্যালয় এবং রেজিস্ট্রেশন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে আগের নিয়মে নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে হবে। এরপর সংশ্লিষ্ট কার্যালয় আবেদনকারীর তথ্য যাচাই-বাছাই করে নিয়ম অনুযায়ী আবেদন নিষ্পত্তি এবং প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করবে।
 

সরাসরি আবেদনের পাশাপাশি অনলাইনেও ভোটার এলাকা স্থানান্তরের সুযোগ থাকছে। এ জন্য ভোটার স্থানান্তরের অনলাইন লিংকটি সচল করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজারকে (কারিগরি) অনুরোধ জানিয়েছে ইসি। অনলাইন সেবাটি সচল হলে আবেদনকারীরা ঘরে বসেই স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]