বেতন ছাড়াও আকর্ষণীয় সুবিধায় ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি

আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ১০:২৫:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ১০:২৫:৫৩ পূর্বাহ্ন

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের ফ্যান বিভাগে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সার্ভিস এক্সপার্ট’ পদে মোট ১০ জনকে নিয়োগ দেবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে পদটির জন্য আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
 

বিজ্ঞপ্তি অনুযায়ী, ফ্যান সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগের জন্য এই সার্ভিস এক্সপার্ট নিয়োগ দেওয়া হবে। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। তবে প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এটি একটি পূর্ণকালীন (ফুলটাইম) চাকরি। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
 

এই পদে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। তবে মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী কর্মীদের টিএ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, লভ্যাংশ বা মুনাফার অংশ ও চিকিৎসা ভাতা দেওয়া হবে। এ ছাড়া বছরে দুটি উৎসব ভাতা (বোনাস) এবং প্রতিবছর বেতন বৃদ্ধির (ইনক্রিমেন্ট) সুবিধাও রয়েছে।
 

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ওয়ালটনের অফিশিয়াল ওয়েবসাইট বা নির্ধারিত জব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ৭ অক্টোবর পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]