এক বছর ধরে নিখোঁজ কমলনগরের মাইন উদ্দিন, স্বজনদের আহাজারি

আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০১:০০:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০১:০০:২২ অপরাহ্ন

মোহাম্মদ নুরুল ইসলাম  লক্ষীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স এলাকার বাসিন্দা বাক্‌প্রতিবন্ধী মো. মাইন উদ্দিন (২৮) এক বছর ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পার হলেও তাঁর কোনো সন্ধান না পেয়ে চরম দিশাহারা অবস্থায় দিন কাটাচ্ছে তাঁর পরিবার। উপার্জনের একমাত্র ব্যক্তিকে হারিয়ে স্ত্রী ও দুই শিশুসন্তান বর্তমানে মানবেতর জীবন যাপন করছে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক বছর আগে কমলনগরের চর লরেন্স এলাকার নিজ বাড়ি থেকে স্ত্রী ও সন্তানদের কাছে যাওয়ার জন্য চট্টগ্রামের উদ্দেশে রওনা হন মাইন উদ্দিন। তবে চট্টগ্রাম পৌঁছানোর আগেই তিনি ভুলবশত ফেনী রেলস্টেশন বা বাসস্ট্যান্ড এলাকায় নেমে পড়েন বলে ধারণা করা হচ্ছে। এরপর থেকেই তিনি নিখোঁজ। তিনি কথা বলতে পারেন না।
 

মাইন উদ্দিনের বাবার নাম আবদুল আলী ও মা বিবি ফাতেমা। তাঁদের স্থায়ী ঠিকানা উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের চর লরেন্স গ্রামের আবদুল আলী মাঝির বাড়ি। বর্তমানে মাইন উদ্দিনের স্ত্রী ও সন্তানেরা চট্টগ্রামের কাস্টমস মোড় (বন্দরটিলা) এলাকায় বসবাস করছেন। গত এক বছর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও মাইন উদ্দিনের কোনো সন্ধান পায়নি তাঁর পরিবার।
 

পরিবারের পক্ষ থেকে আকুল আবেদন জানিয়ে বলা হয়েছে, কোনো হৃদয়বান ব্যক্তি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ যদি বাক্‌প্রতিবন্ধী এই যুবকের সন্ধান পান, তবে যেন পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হয়। যোগাযোগের জন্য দুটি মুঠোফোন নম্বর দেওয়া হয়েছে: ০১৩২৩২১৫৩৭০ এবং ০১৮৬৫৯৮০৩১৫।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]