ইরানে সামরিক অভিযান ভুল সিদ্ধান্ত, মনে করেন ৬০% মার্কিন ভোটার

আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ১২:৩৩:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ১২:৩৩:১০ অপরাহ্ন

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান শুরুর সিদ্ধান্তকে ভুল মনে করেন যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ নিবন্ধিত ভোটার। একই সঙ্গে ৭১ শতাংশ ভোটার মনে করেন, যুদ্ধ শেষ করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কোনো সুস্পষ্ট কৌশল নেই। ফক্স নিউজের নতুন এক জনমত জরিপে এসব তথ্য উঠে এসেছে।
 

গত ১১ থেকে ১৪ সেপ্টেম্বর পরিচালিত এই জরিপে ১ হাজার ২১১ জন নিবন্ধিত ভোটার অংশ নেন। জরিপের ফলাফলে দেখা যায়, ট্রাম্প প্রশাসনের যুদ্ধ শেষ করার সুস্পষ্ট পরিকল্পনা নেই বলে মনে করেন ডেমোক্রেটিক পার্টির ৯৫ শতাংশ, স্বতন্ত্র ৮৩ শতাংশ এবং রিপাবলিকান পার্টির ৪৩ শতাংশ ভোটার।
 

জরিপ অনুযায়ী, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্তকে ৬০ শতাংশ ভোটার ভুল এবং ৩৭ শতাংশ সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন। গত জুনের জরিপে ভুল সিদ্ধান্ত বলেছিলেন ৫৮ শতাংশ ভোটার। অর্থাৎ, এই মতের হার ২ শতাংশ বেড়েছে।
 

যুদ্ধ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রকে আরও অনিরাপদ করে তুলবে বলে মনে করেন ৪৭ শতাংশ ভোটার। গত এপ্রিলের জরিপে এই হার ছিল ৩৯ শতাংশ। বিপরীতে ৩২ শতাংশ মনে করেন যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র আরও নিরাপদ হবে এবং ২০ শতাংশের মতে নিরাপত্তায় কোনো পরিবর্তন আসবে না।
 

জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামগ্রিক কর্মকাণ্ডে ৩৯ শতাংশ ভোটার অনুমোদন এবং ৬১ শতাংশ অননুমোদন জানিয়েছেন। পররাষ্ট্রনীতিতে তাঁর অনুমোদনের হার ৩৭ শতাংশ, যা দ্বিতীয় মেয়াদে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি। ফক্স নিউজ জানিয়েছে, এই জরিপ কোনো নির্বাচনের ভবিষ্যৎ পূর্বাভাস নয়, বরং এটি নির্দিষ্ট সময়ে মার্কিন ভোটারদের মতামতের একটি পরিমাপ।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]