বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বর্ডার গার্ড স্কুলে পরিচ্ছন্নতা অভিযান

আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৮:৫২:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৮:৫২:০২ অপরাহ্ন
মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি: রাঙামাটির বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অভিযানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও বিজিবির সদস্যরা অংশ নেন। এ সময় বিদ্যালয়ের আঙিনা, শ্রেণিকক্ষ, ড্রেন ও আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়। পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননক্ষেত্র হিসেবে থাকা পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের বোতল, ডাবের খোসাসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করা হয়।

অভিযান চলাকালে শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয়। বিশেষ করে বাড়ি ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে তাদের পরামর্শ দেওয়া হয়।

বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, “আজ আমরা নিজেরাই আমাদের স্কুল পরিষ্কার করেছি। অনেক ভালো লেগেছে। এখন থেকে বাড়ির আশপাশেও কোথাও পানি জমতে দেব না।”

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক হোছাইন আহমদ সাজু বলেন, “ডেঙ্গু এখন শুধু শহরকেন্দ্রিক রোগ নয়, পাহাড়ি এলাকাতেও এর ঝুঁকি রয়েছে। আমরা চাই, শিক্ষার্থীরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি তাদের পরিবার ও আশপাশের মানুষকেও সচেতন করুক। পরিচ্ছন্নতা ও সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম প্রধান উপায়। এ লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”

বিদ্যালয় পর্যায়ে এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]