টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর

আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ১০:৪২:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ১০:৪২:১৯ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় শিশু-কিশোর ও তরুণদের মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায়ে উৎসাহিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। টানা ৬০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায় করায় পাঁচজনকে পুরস্কার হিসেবে বাইসাইকেল দেওয়া হয়েছে।
 

গতকাল রোববার বিকেলে উপজেলার মধ্য করপাড়া আদর্শ গ্রাম উন্নয়ন সংগঠনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে টানা ৬০ দিন নিয়মিত জামাতের সঙ্গে নামাজ আদায়কারী ওই পাঁচ বিজয়ীর হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দেওয়া হয়।
 

আয়োজকেরা জানান, শিশু-কিশোর ও তরুণ সমাজকে নিয়মিত জামাতে নামাজ আদায়ে অভ্যস্ত করতে এবং ধর্মীয় অনুশাসনের প্রতি তাদের আগ্রহ বাড়াতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সমাজে এ ধরনের সামাজিক ও ধর্মীয় সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
 

অনুষ্ঠানে মধ্য করপাড়া আদর্শ গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি আহসান হাবিব, সংগঠনের পৃষ্ঠপোষক আহসান উল্লাহ দেওয়ান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাজু পাটওয়ারী, মাওলানা তাজুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাসিম আলী সিদ্দিকী এবং ৮ নম্বর মধ্য করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেক এলাহি প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]