জাবিপ্রবিতে নিরাপত্তা প্রহরীদের নতুন পোশাক বিতরণ

আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৯:০৫:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৯:১০:৪৬ অপরাহ্ন

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) নিরাপত্তা প্রহরীদের পেশাগত দায়িত্ব পালনে শৃঙ্খলা ও পেশাদারত্ব বৃদ্ধির লক্ষ্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের লবিতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পোশাক বিতরণ করা হয়।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার সারওয়ার জাহান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা প্রহরীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি প্রহরীদের পেশাদারত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। নতুন এই পোশাক তাঁদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
 

নিরাপত্তা প্রহরীদের পোশাক তৈরিবিষয়ক কমিটির আহ্বায়ক ও ফিশারিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুস ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ও কমিটির সদস্য মো. ইমরুল কবির। এ সময় অনুষ্ঠানে সংশ্লিষ্ট কমিটির সদস্য, বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]