সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। প্রতিষ্ঠানটির স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি) বিভাগের অধীনে ‘ডিস্ট্রিক্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) থেকে অনলাইনে এই পদের জন্য আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
একনজরে ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তি
-
পদের নাম: ডিস্ট্রিক্ট ম্যানেজার (স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম)।
-
পদসংখ্যা: নির্দিষ্ট নয়।
-
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
-
অভিজ্ঞতা ও দক্ষতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর পাশাপাশি প্রশিক্ষণ সেশন, কর্মশালা বা শিখন কার্যক্রম পরিচালনায় বিশেষ দক্ষতা থাকা আবশ্যক।
-
চাকরির ধরন: ফুলটাইম (অফিসে)।
-
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
-
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জেলা।
-
বেতন ও সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এর পাশাপাশি সংস্থার নিজস্ব নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা (বোনাস), স্বাস্থ্য ও জীবন বিমাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদনপ্রক্রিয়া
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ব্র্যাকের অফিশিয়াল ওয়েবসাইট (https://www.brac.net) অথবা বিডিজবস-এর মতো জব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৮ সেপ্টেম্বর, ২০২৬।