বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা

আপলোড সময় : ২০-০৭-২০২৬ ১২:০৩:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৭-২০২৬ ১২:০৩:০৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপের পর্দা নেমেছে। নিউজার্সির ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বসেরার মুকুট পরেছে স্পেন। মাঠের উত্তেজনার পাশাপাশি এবারের বিশ্বকাপে অর্থ পুরস্কারেও ছিল বড় চমক। চ্যাম্পিয়ন স্পেন থেকে শুরু করে আসরে অংশ নেওয়া প্রতিটি দলই পেয়েছে উল্লেখযোগ্য অঙ্কের প্রাইজমানি।
 

রোববার দিবাগত রাতে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারায় ‘লা রোহা’রা। ১৬ বছর পর আবার বিশ্বজয়ের এই আমেজ অর্জনের পাশাপাশি প্রাইজমানি হিসেবে স্পেন পাচ্ছে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩.১২ টাকা ধরে) প্রায় ৬১৫ কোটি টাকা।
 

রানার্সআপ লিওনেল মেসির আর্জেন্টিনা পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার বা প্রায় ৪০৬ কোটি টাকা। তৃতীয় স্থান অর্জন করা ইংল্যান্ডের প্রাইজমানি ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা) এবং চতুর্থ স্থানে থাকা সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স পাবে ২ কোটি ৭০ লাখ ডলার (প্রায় ৩৩২ কোটি টাকা)।
 

এ ছাড়া শেষ আট বা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চারটি দল প্রত্যেকে পাবে ১ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ২৩৩ কোটি টাকা)। শেষ ষোলো থেকে বাদ পড়া আটটি দল পাবে ১ কোটি ৫০ লাখ ডলার (প্রায় ১৮৪ কোটি টাকা) করে। আর শেষ ৩২ থেকে বিদায় নেওয়া ১৬টি দলের প্রত্যেকের প্রাইজমানি ১ কোটি ১০ লাখ ডলার (প্রায় ১৩৫ কোটি টাকা)।
 

গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলোর জন্যও সান্ত্বনা পুরস্কার রাখা হয়েছে। এ পর্যায় থেকে বাদ পড়া প্রতিটি দল পাবে ৯০ লাখ ডলার বা প্রায় ১১০ কোটি টাকা।
 

বিশ্বকাপ শুরুর প্রায় দুই মাস আগে প্রাইজমানি ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ৪৮ দলের এই বড় আসরে কোনো দল যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সব মিলিয়ে মোট প্রাইজমানি নির্ধারণ করা হয় ৮৭ কোটি ১০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭২৪ কোটি টাকা।
 

এর বাইরে বিশ্বকাপ শুরুর আগেই দলগুলোর প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য আনুষঙ্গিক খরচের জন্য অংশগ্রহণকারী প্রতিটি দলকে অতিরিক্ত ১ কোটি ৫০ লাখ ডলার করে দিয়েছিল ফিফা।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]