শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

যুক্তরাষ্ট্র ‘মহা শয়তান ও বিশ্বাসঘাতক’, চরম জবাবের হুঁশিয়ারি ইরানি কমান্ডারের

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ১০:৩৮:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ১০:৩৮:৪২ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্র ‘মহা শয়তান ও বিশ্বাসঘাতক’, চরম জবাবের হুঁশিয়ারি ইরানি কমান্ডারের

যুক্তরাষ্ট্রকে ‘মহা শয়তান’, ‘অপরাধী’, ‘বিশ্বাসঘাতক’ ও ‘প্রতারক শত্রু’ হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। একই সঙ্গে যেকোনো ধরনের আগ্রাসন বা বর্বরোচিত হামলার চূড়ান্ত ও বিধ্বংসী জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জেনারেল আলী আবদুল্লাহি বলেন, সামরিক সংঘাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পর শত্রুপক্ষ এখন ইরানের জনগণ ও নেতৃত্বের মধ্যে বিভেদ ও মতবিরোধ সৃষ্টির চেষ্টা করছে।
 

সশস্ত্র বাহিনী, সাধারণ জনগণ ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে অতীতের যেকোনো যুদ্ধের তুলনায় এবার আরও বড় মূল্য চোকাতে বাধ্য করা হবে।
 

দেশের সামরিক শক্তির ওপর জোর দিয়ে এই জ্যেষ্ঠ ইরানি কমান্ডার আরও বলেন, ‘আমাদের প্রিয় দেশের প্রতিরক্ষা সক্ষমতাই দক্ষিণ থেকে উত্তর এবং পূর্ব থেকে পশ্চিম—সমগ্র গৌরবময় ও বিস্তীর্ণ ভূখণ্ডের সাহসী জনগণের শান্তি ও নিরাপত্তার দৃঢ় ভিত্তি।’


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি