মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

ইয়ামালকে গোসল করানোর সেই ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন মেসি

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ১১:৪৬:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ১২:০১:০৩ অপরাহ্ন
ইয়ামালকে গোসল করানোর সেই ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন মেসি

বার্সেলোনা ফাউন্ডেশন ও কাতালান দৈনিক ‘দিয়ারিও স্পোর্ত’-এর দাতব্য ক্যালেন্ডারের জন্য ২০০৭ সালের ডিসেম্বরে একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন তৎকালীন বার্সা তারকা লিওনেল মেসি। সেই সময় প্রতিবছর বার্সার ফুটবলারদের সঙ্গে শিশুদের ছবি তুলে ক্যালেন্ডারটি বিক্রি করা হতো এবং এর আয় যেত ইউনিসেফসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে। বার্সেলোনার স্কোয়াডের ১২ জন ফুটবলারকে বছরের ১২টি মাসের প্রতীক করে জুড়ে দেওয়া হতো একেকটি শিশুর সঙ্গে। অনেক খেলোয়াড়ই এমন ফটোশুটে অংশ নিলেও বেশির ভাগ ছবিই এখন কালের গর্ভে হারিয়ে গেছে। তবে একটি ছবি রীতিমতো ইতিহাস হয়ে থাকল।
 

ছবিটি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে স্পেনের উদীয়মান প্রতিভা লামিন ইয়ামালের। পাঁচ মাস বয়সী শিশু ইয়ামালকে বাথটাবে গোসল করিয়ে দিচ্ছেন মেসি—দাতব্য ওই ক্যালেন্ডারের জন্য আজ থেকে ১৯ বছর আগে এমন একটি মুহূর্তই ক্যামেরায় ধারণ করা হয়েছিল। তখন ছবিটি তেমন সাড়া না ফেললেও এখন তা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
 

বেশ কয়েক দিন আগে এই ছবি নিয়ে গণমাধ্যমে কথা বলেছিলেন ইয়ামাল। স্প্যানিশ এই তরুণ তারকা বলেন, ‘আমি অনেক বড় হয়ে গেছি এবং লিও-ও। আমি আশা করি ফাইনালে মেসির মুখোমুখি হতে পারব, যেহেতু আমরা ফিনালিসিমায় খেলতে পারিনি।’
 

ইয়ামালের পর এবার সেই ছবি নিয়ে প্রশ্নের মুখোমুখি হলেন লিওনেল মেসিও। ফাইনালের আগে গতকাল শুক্রবার (১৭ জুলাই) ফিফার একটি ইভেন্টে অংশ নেন মেসি। দুই দলের কোচ ও অধিনায়ককে নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে আর্জেন্টিনা দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই উঠে আসে ২০০৭ সালে তোলা ইয়ামালের সঙ্গে তাঁর সেই ছবির প্রসঙ্গ।
 

ছবিটি নিয়ে মেসি বলেন, ‘সত্যি কথা হলো ছবিটা অদ্ভুত। কারণ, এটাই জীবন। যখন আমি ছোট ছিলাম, তখন ছবিটা তুলেছিলাম। এখন বিশ্বকাপ ফাইনালে তার মুখোমুখি হচ্ছি। এটা অবিশ্বাস্য। কিন্তু সে এখন বিশ্বের অন্যতম সেরা। সে ইতিমধ্যে স্পেনের হয়ে ইউরো জিতেছে। বর্তমানে দারুণ করছে, আগামীর ভবিষ্যৎও তার জন্য দারুণ। তবে এই ম্যাচে আমরা ভালো একটি ম্যাচ খেলার চেষ্টা করব, যাতে সে তার সেরা খেলাটা খেলতে না পারে।’
 

মেসির ক্যারিয়ারের সেরা সময় কেটেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। আর্জেন্টিনা ছেড়ে কৈশোরে বার্সেলোনাতেই মূলত বেড়ে ওঠেন তিনি। তাই ইয়ামালের প্রতি তাঁর কিছুটা আলাদা স্নেহ রয়েছে। মেসি বলেন, ‘বার্সেলোনায় অনেক সময় কেটেছে। তার সঙ্গেও সেখান থেকেই পরিচয়।’
 

২০০৭ সালের ইয়ামাল-মেসির ছবিটি এখন ক্রীড়াবিশ্বে আলোচনার তুঙ্গে। দুই দশক পর এখন দুজন একে অন্যের বিপক্ষে বিশ্বকাপের শিরোপার জন্য লড়ছেন। পুরো ব্যাপারটিকে মেসি ‘অনেকটা ভাগ্যের অবিশ্বাস্য গল্প’ হিসেবে আখ্যায়িত করেছেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু