বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

মসজিদে নামাজে নিষেধাজ্ঞা, কালো ব্যাজ পরে প্রতিবাদ

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৯:২২:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৯:২২:২৮ পূর্বাহ্ন
মসজিদে নামাজে নিষেধাজ্ঞা, কালো ব্যাজ পরে প্রতিবাদ

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো ঐতিহাসিক গৌরীপুর জামে মসজিদে (বাঁকড়া মসজিদ) নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে আজ শুক্রবার (১৭ জুলাই) পশ্চিমবঙ্গে কালো ব্যাজ পরে জুমার নামাজ আদায়ের ডাক দেওয়া হয়েছে। রাজ্যের প্রায় ১ কোটি মুসলিমকে এই শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ও রাজ্যের সাবেক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।
 

গতকাল বৃহস্পতিবার কলকাতায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।
 

বিমানবন্দরের ৭ নম্বর গেটের বাইরে শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিয়ে সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, ১৩৬ বছরের পুরোনো মসজিদে অন্যায় ও অবৈধভাবে নামাজ বন্ধের বিরুদ্ধে তাঁরা শান্তিপূর্ণ প্রতিবাদ করবেন। আজ সকাল সাড়ে ১১টা নাগাদ এলাকার মানুষ সেখানে নামাজ পড়তে যাবেন। তাঁদের যেন নামাজ আদায় করতে দেওয়া হয়, সে জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান তিনি।
 

সিদ্দিকুল্লা আরও বলেন, ‘যদি ঢুকতে না দেওয়া হয়, তবে আমরা কোনো ধস্তাধস্তি বা অশান্তি করব না, কারণ আমরা শান্তিপ্রিয়। একই সঙ্গে বাংলার ১ কোটি মুসলিমের কাছে অনুরোধ, আপনারা কালো ব্যাজ পরে নামাজ পড়তে যান এবং আল্লাহর কাছে দোয়া করে ফিরে আসুন। কোনো বিক্ষোভ প্রদর্শন, মাইকিং বা প্রচারের দরকার নেই।’
 

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ২৪ বছর ধরে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে। যদি সত্যিই উন্নয়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, তবে অন্তত নোটিশ দেওয়া বা আলোচনায় বসা উচিত ছিল। এটি পশ্চিমবঙ্গ সরকারের নয়, সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের বিষয় উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্র সরকারের উচিত দারুল উলুম দেওবন্দ, জমিয়তে উলামায়ে হিন্দ ও সংশ্লিষ্ট কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীলদের সঙ্গে আলোচনায় বসা, যাতে আলোচনার মাধ্যমে মসজিদ স্থানান্তরের একটি সুষ্ঠু সমাধান বের করা যায়।
 

এই ইস্যুতে সিদ্দিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ সিকদার বলেন, ‘এখানকার শান্তিপ্রিয় মুসলমান ভাইদের কাছে অনুরোধ, কারও উসকানিতে পা দিয়ে আইন ভাঙার কাজ করবেন না। এখানে দেশ ও নিরাপত্তা সবার আগে। জাতীয় নিরাপত্তা ও দেশের প্রশ্নে কখনো ধর্ম বাধা হয়ে দাঁড়াতে পারে না।’
 

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, নির্দিষ্ট ওই সংবেদনশীল এলাকায় যদি মসজিদের বদলে বজরংবলীর (হনুমানজি) মন্দিরও থাকত, তবে দেশের নিরাপত্তার স্বার্থে সেটিকেও সেখান থেকে সরানো হতো।
 

নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (দমদম) কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিমানবন্দরের দ্বিতীয় (সেকেন্ডারি) রানওয়ে সম্প্রসারণ ও জাতীয় নিরাপত্তার স্বার্থেই ঐতিহাসিক মসজিদটি অন্যত্র সরানো জরুরি হয়ে পড়েছে। বর্তমানে মসজিদটি রানওয়ে থেকে মাত্র ১৬৫ মিটার দূরে অবস্থিত। কিন্তু আন্তর্জাতিক বিমান চলাচল সুরক্ষাবিধি অনুযায়ী, রানওয়ে থেকে যেকোনো স্থায়ী কাঠামোর ন্যূনতম দূরত্ব অন্তত ২৪০ মিটার হওয়া বাধ্যতামূলক।
 

এ ছাড়া বিমান চলাচলের নিরাপত্তার ক্ষেত্রে বড় উদ্বেগের কারণ হলো, এই মসজিদে যাঁরা নামাজ পড়তে ঢোকেন, তাঁদের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের কোনো বৈধ পাস বা সিকিউরিটি ক্লিয়ারেন্স ইস্যু হয় না। শুধু সাধারণ আধার কার্ড দেখিয়ে বিমানবন্দরের অতি সংবেদনশীল রানওয়ের কাছাকাছি পৌঁছে তাঁরা নামাজ আদায় করেন। এই পুরো বিষয়টিকে চরম ঝুঁকিপূর্ণ বলে মনে করছে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক